
স্নাতক (পাস ও অনার্স)/সমমান শ্রেণিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অনার্স উপবৃত্তি নোটিশ ২০২৬ সারা দেশের সকল সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়/কলেজ/মাদ্রাসায়/সমমান পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত/অধ্যয়নরত ১ম বর্ষের অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান করা হবে।
দেশের সকল সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়/কলেজ/মাদ্রাসায়/সমমান পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত/অধ্যয়নরত ১ম বর্ষের অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক ২০২৫-২৬ অর্থবছরে ভর্তি সহায়তা প্রদান করা হবে।
স্নাতক পাস ও অনার্স উপবৃত্তি নোটিশ ২০২৬
২। অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান নির্দেশিকা, ২০২০ অনুসারে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (পাস ও অনার্স)/সমমান পর্যায়ের ভর্তিকৃত/ অধ্যয়নরত ১ম বর্ষের শিক্ষার্থীকে ভর্তি সহায়তা প্রাপ্তির জন্য https://www.eservice.omeat.gov.bd/admission-এ লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে।
৩। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক ওয়েবসাইটের ভর্তি সহায়তা সেবা বক্সে আপলোডকৃত নির্ধারিত প্রত্যয়ন ফর্ম ডাউনলোড ও প্রিন্ট করে শিক্ষার্থী যে শিক্ষা প্রতিষ্ঠান/বিভাগে ভর্তিকৃত সেই শিক্ষা প্রতিষ্ঠান/বিভাগীয় প্রধানের নিকট থেকে সুপারিশ গ্রহণপূর্বক অনলাইনে আবেদনের সময়ে আপলোড করতে হবে।
৪। প্রজাতন্ত্রের বেসামরিক কর্মে নিয়োজিত সকল সরকারি-আধাসরকারি-স্বায়ত্তশাসিত দপ্তর ও সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত ‘জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ১৩ থেকে ২০তম গ্রেডের সকল কর্মচারীর সন্তানগণকে আবেদনপত্রের সাথে অফিস প্রধান কর্তৃক প্রদত পিতা/মাতা/অভিভাবকের বেতনের গ্রেড সংক্রান্ত প্রত্যয়ন সংযুক্ত করবেন। এছাড়া, অন্যান্য শিক্ষার্থীর ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান/বিভাগীয় প্রধান কর্তৃক প্রদত্ত শিক্ষার্থীর পিতা/মাতা/অভিভাবকের বাৎসরিক আয় দুই লক্ষ টাকার কম মর্মে প্রত্যয়নপত্র আপলোড করতে হবে।
৫। প্রতিবন্ধী শিক্ষার্থী, এতিম শিক্ষার্থী, ভূমিহীন পরিবারের সন্তান, নদী ভাঙ্গণ পরিবারের সন্তান, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রন্থ এবং দুস্থ পরিবারের সন্তান ভর্তি সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার প্রাপ্তি’র স্বপক্ষে প্রমানপত্র আপলোড করতে হবে।
৬। স্নাতক (পাস ও অনার্স)/সমমান শ্রেণিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত/অধ্যয়নরত ১ম বর্ষের অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তার আবেদনের সাথে সর্বশেষ যে শ্রেণি বা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তার সত্যায়িত নম্বরপত্র আপলোড করতে হবে।
৭। শিক্ষার্থী অনলাইনে আবেদনের সময়ে শিক্ষা প্রতিষ্ঠন নির্বাচন করুন অপশনে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান খুজে না পেলে শিক্ষা প্রতিষ্ঠানটি ট্রাস্টের ‘ই-ভর্তি সহায়তা ব্যবস্থাপনা পদ্ধতি’ সফটওয়্যারে অন্তর্ভুক্তির লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানকে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে EIIN ও অন্যান্য তথ্য উল্লেখপূর্বক ব্যাবস্থাপনা পরিচালক, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, বাড়ি নং ৪৪, সড়ক নং ১২/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯ বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা হলো।
৮। উল্লেখ্য যে, ভর্তি সহায়তা প্রদানের নিমিত্ত শিক্ষার্থী নির্বাচনের লক্ষ্যে সফটওয়্যারে তথ্য এন্ট্রির ক্ষেত্রে শিক্ষার্থীদের আবেদন ফরমে অভিভাবক/শিক্ষার্থীদের একাউন্ট নম্বর হিসাবে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস হিসেবে শুধুমাত্র সচল ‘নগদ’ একাউন্ট নম্বর এন্ট্রি করতে হবে।
৯। বর্ণিতাবস্থায়, স্নাতক (পাস ও অনার্স)/সমমান শ্রেণিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত/অধ্যয়নরত ১ম বর্ষের অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তার আবেদন প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে ০৬ ফেব্রুয়ারি খ্রি. থেকে ২৭ ফেব্রুয়ারি খ্রি. তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত উক্ত লিংক/ই-ভর্তি সহায়তা ব্যবস্থাপনা পদ্ধতি’র মাধ্যমে অনলাইনে আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হ’ল।
অনার্স উপবৃত্তি নোটিশ ২০২৬

